বেশ কয়েকবছর ধরেই বলিউডের পরিচিত মুখ নওয়াজউদ্দিন সিদ্দিকি। অভিনয়ের গুণে বেশ অল্প সময়েই প্রথম সারির অভিনেতাদের মধ্যে চলে এসেছেন তিনি। তবে নওয়াজের মা ও কিন্তু কম যান না।
বিবিসির জরিপে ভারতের সেরা ১০০ প্রভাবশালী নারীর তালিকায় উঠে এসেছে নওয়াজের মা মেহেরুন্নিসা সিদ্দিকির নাম। নিজের মায়ের সাথে একটি ছবি পোষ্ট করে নিজেই এ খবর দিয়েছেন নওয়াজ। ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, একজন নারী যে সকল ছোট গ্রাম থেকে এসে রক্ষণশীল পরিবার ও বিদ্বেষের বিরুদ্ধে সাহস দেখিয়েছেন, তিনি আমার মা।
A Lady who showed courage against all odds being in a conservative Family from a small village-My Mother #100MostInfluentialWomenInTheWorld pic.twitter.com/rtE9VnEP74
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) September 27, 2017
বিবিসির করা প্রভাবশালী নারীর এ তালিকায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজ, শিক্ষাবিদ নৃত্যা থুমলাছতিটি, সমাজকর্মী উভাশী সাহানির নাম রয়েছে।
