এভ্রিল অংশগ্রহণ করছেন মিস ওয়ার্ল্ডে!




হ্যাঁ এভ্রিল অংশগ্রহণ করছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়। তবে আপনি যে এভ্রিলের কথা ভাবছেন তিনি সেই এভ্রিল নন। বাংলাদেশের জান্নাতুল নাঈম এভ্রিলের ভাগ্যের নৌকা তীরে এসে ডুবলেও আর্জেন্টিনার এভ্রিল মার্কো ঠিকই পৌঁছে গেছেন স্বপ্নের প্লাটফর্মে। ধরণীর সেরা সুন্দরীদের মেলায় মেসি-ম্যারাডোনার ফুটবলে খ্যাত আর্জেন্টিনার হয়ে রূপের দ্যুতি ছড়াবেন এই অপ্সরী।
avril marco. paperslife
স্বপ্ন যে এমনই ছিল, দেশটির ১২তম বৃহত্তর শহর সান্তিয়াগো দেল এস্তেরোতে জন্ম নেয়া এভ্রিল মার্কো ‘মিস মুণ্ড আর্জেন্টিনা ২০১৭’ (মিস ওয়ার্ল্ড আর্জেন্টিনা ২০১৭)  নির্বাচিত হওয়ার পর এক ভিডিও বার্তায় জানালেন সেই কথাই। বললেন, ‘ছোট বেলায় থেকেই স্বপ্ন ছিল নিজেকে মর্যাদার আসনে নিয়ে যাওয়া। আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ’।
১৭ বছর বয়সী এই তরুণী জানান, ‘পরিবার আমার কাছে সবচেয়ে মূল্যবান। বন্ধুদের সাথে নিয়ে আমার অবসরে আমি মেতে উঠি এই ছোট্ট জগৎটায়’।
এদিকে জল ঘোলা করে হলেও অবশেষে নির্বাচিত হয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জেসিয়া ইসলাম। এখন দেখার বিষয় কার সৌন্দর্য্য বাড়ায় বিশ্ব সুন্দরীর মুকুট।
https://www.facebook.com/missmundoargentina/videos/10154989058936417/
আরও পড়ুন:
নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম