পায়ে লোম থাকায় মডেলকে ধর্ষণের হুমকি




পায়ে লোম নিয়ে ফটোশ্যুটে অংশগ্রহণ এবং সেই ছবি পোস্ট করায় সুইডেনের এক মডেলকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে এমনটাই জানিয়েছেন আরভিদা বাইস্টারম নামের ওই মডেল। 
আরভিদা বাইস্টারম নামের ওই সুইডিশ তরুণী পেশায় একজন মডেল, ফটোগ্রাফার এবং ডিজিটাল আর্টিস্ট। বিশ্বখ্যাত অ্যাডিডাস সিরিজের একটি জুতার প্রচারণায় করা ওই ফটোশ্যুটে পায়ের লোম নিয়েই অংশনিয়েছিলেন ওই মডেল। এরপরই ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে সে ভিডিওতে নিন্দার ঝড় ওঠে। সেখানে অনেকেই তাকে ধর্ষণের হুমকি দেয়। এমনকি ওই মডেলকে নারীবাদী উল্লেখ করে অনেকেই নারীবাদ সম্পর্কিত বেশ খারাপ মন্তব্য করা হয়।
এক মন্তব্যকারী লেখেন, এখন থেকে তুমি আর দাঁত ব্রাশ করো না। শরীরের অন্যান্য স্থানের লোমও পরিষ্কার করো না। এভাবেই নারীবাদকে আমরা ধর্ষন করব।
অবশ্য অনেকে ওই মডেলকে সমর্থনও করেছেন। সেখানে অনেকেই তাকে সাহসী হিসেবে অভিহিত করেছেন।
এ বিষয়ে আরভিদা বাইস্টারম বলেন, আমরা সবাই নারীবাদী হতে পারি। তবে সমাজ আমাদের সঠিকভাবে গ্রহণ করে না। আমার মনে হয় নারীবাদকে এখনো সবাই ভয় পায়।
অবশ্য এবারই প্রথম পায়ের লোম নিয়ে আরভিদা বাইস্টারম ফটোশ্যুট করেছেন এমনটা নয়। বরাবরই পায়ের লোম প্রদর্শন করে ফটোশ্যুট করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি।
https://www.instagram.com/p/BZEYebHAayV/?taken-by=arvidabystrom