মারের বিদায়, জোকোভিচের ইঞ্জুরির দিনে সেমিতে ফেদেরার




জয়ের রথ থামছেই না রজার ফেদেরারের। কোয়ার্টার ফাইনালে কানাডার মিলোস রাওনিচকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন সর্বোচ্চ ১৮ বার গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই টেনিস তারকা।

গত বুধবার কানাডার মিলোস রাওনিচকে ৬-৪, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন সার্বিয়ার এই তারকা। সেমিফাইনালে তার প্রতিপক্ষ টমাস বার্ডিচ।
ইঞ্জুরির কারনে প্রতিপক্ষ সার্বিয়ার জোকোভিচ নিজেকে প্রত্যাহার করে নিলে সেমি ফাইনালে উঠেন তিনি। প্রথম সেট ৬-৭ গেমে হারার পর হাতের পেশিতে চোট পান নোভাক জোকোভিচ। দ্বিতীয় সেটে ০-২ এ পিছিয়ে থাকার পর নিজেকে প্রত্যাহার করে নেন এই সার্বিয়ান।
অপর সেমিফাইনালে মোকাবেলা করবেন যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরী ও ক্রোয়েশিয়ার মারিন সিলিচ। শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাজ্যের অ্যান্ডি মারেকে ৩-৬ ৬-৪ ৬-৭ ৬-১ ৬-১ গেমে হারান ২৪ তম বাছাই কুয়েরী। অপর কোয়ার্টার ফাইনালে লুক্সেমবার্গের জিল মুলারকে ৩-৬ ৭-৬ ৭-৫ ৫-৭ ৬-১ গেমে হারান ক্রোয়েশিয়ার সিলিচ।