আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহিদ কাপুর, দীপিকা পাডুকোন ও রণবীর সিং অভিনীত সঞ্জয় লীলা বানশালীর সিনেমা পদ্মাবতী। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে বেশ উত্তেজনা। ট্রেলারটি উত্তেজনার পারদ যেন আরও একটু চড়িয়ে দিয়েছে। তবে তারকাদের মধ্যেও উত্তেজনা কম নেই। অন্তত সাম্প্রতিক সময়ে রণবীরের প্রতিক্রিয়া সেটাই প্রমাণ করছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন, পদ্মাবতীতে দীপিকাকে দেখার জন্য তিনি পাগল হয়ে আছেন। ট্রেলার দেখার পর সেই উন্মাদনা আরও বেড়েছে।
রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোনের সম্পর্ক ভেঙ্গে গেছে অনেক আগেই। কিন্তু দুজনের মধ্যে তিক্ততা নেই। একসাথে সিনেমাও করেছেন। দুজনের রসায়ন নিয়ে এখনো বেশ গুঞ্জন রয়েছে। দীপিকা পাডুকোনের সাথে রনবীর সিংয়ের প্রেমের গুঞ্জন থাকলেও রনবীর এখন সিঙ্গেল। এর মধ্যেই এই বিস্ফোরক মন্তব্য করেছেন রণবীর।
অবশ্য শুধু দীপিকা নয়, সিনেমার নায়ক রনণবীর সিংকে নিয়েও মন্তব্য করেছেন তিনি। রণবীরের কাজের প্রশংসাও করেন তিনি।
গত ৯ অক্টোবর ভারতের সময় দুপুর ১৩.০৩ মিনিট অর্থাৎ ০১.০৩ মিনিটে ট্রেলার মুক্তি পায়। আর এই বিশেষ সময়ের পেছনেও আছে ইতিহাস। আট মাসের চেষ্টা পর ১৩০৩ সালে দিল্লির সুলতান চিতোরের দুর্গ জয় দখল করেন। আর তাই ১৩০৩ সালের সঙ্গে সময়ের মিল রেখে ট্রেলার প্রকাশিত হয়েছে।
ঐতিহাসিক এই কাহিনীর ওপরই নির্মিত হয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবতী’। চিতোরের রানী পদ্মাবতীর রূপের কথা শুনে তাকে দেখতে দিল্লি থেকে মেবারে এসেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। সেখানে গিয়ে সুরক্ষিত দুর্গ দেখতে পেয়ে পদ্মাবতীর স্বামী রানা রাওয়াল রতন সিংকে খবর পাঠালেন যে তিনি পদ্মাবতীকে একবার দেখতে চান।
আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রতন সিং এই আবদারে রাজি হলেন এবং স্ত্রীকে জানালেন। পদ্মাবতী জানালেন তিনি দেখা দিবেন। কিন্তু সরাসরি নয়, তাকে দেখতে হবে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে। রানীর রূপ মাত্র এক ঝলক দেখে প্রেমে পাগল হয়ে যান আলাউদ্দিন খিলজি এবং যে কোনো মূল্যে পদ্মাবতীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। পদ্মাবতীর শেষ পরিণতি ঘটে জীবন্ত অগ্নিকুণ্ডে ঝাপ দিয়ে আত্মাহুতির মাধ্যমে।
‘পদ্মাবতী’ ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। ‘পদ্মাবতী’র স্বামী রানা রাওয়াল রতন সিং এর ভূমিকায় আছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং কে।
