আগামীকাল দেশে ফিরছেন খালেদা জিয়া




চিকিৎসা শেষে লন্ডন থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামীকাল বুধবার দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই দিন বিকেল পাঁচটা ৪০ মিনিটে তাঁর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। দীর্ঘ তিন মাস পর আগামী ১৭ অক্টোবর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। পরদিন বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার দেশে আসাকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন ও সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা ও তার আশপাশের জেলার বিএনপির নেতাদের সঙ্গে প্রস্তুতি বিষয়ক বৈঠক করেছেন। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
খালেদা জিয়ার নামে কুমিল্লায় দুই মামলায় ও ঢাকায় তিন মামলায় বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।