একসময় নিজেদের গ্রামে বেশ সুখেই ছিল মিয়ানমারের রাখাইনের বাসিন্দারা। অনেক মোলিক চাহিদা পূরণ না হলেও জন্মভূমিতে তাদের খেয়ে পরে বেশ ভালই দিন কাটত। তবে রোহিঙ্গাদের সেই ছবির মত সবুজ গ্রামে এখন আর কিছুই অবশিষ্ট নেই।
মিয়ানমারে ১৪৭ জাতির মধ্যে রোহিঙ্গা ছাড়া বাকি সবার নাগরিকত্ব রয়েছে। তাই নিজ জন্মভূমি হলেও পরবাসীর মতোই জীবন কাটাতে হয় রোহিঙ্গা মুসলিমদের। পরিবারের পুরুষ সদস্যদের কাজে লাগিয়ে পারিশ্রমিক দেয়া হয় না।
, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উদ্দেশ্যপূর্ণভাবে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের পুরো গ্রাম ও বাড়িঘরে আগুন দিচ্ছে এবং সম্পদ ধ্বংস করছে। রোহিঙ্গাদের বিতাড়িতই শুধু নয়, বরং তাদের বাড়িতে ফিরে আসার পথ রুদ্ধ করাও তাদের উদ্দেশ্য। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সশস্ত্র রাখাইন বৌদ্ধরা বাড়িঘর, শস্য, গবাদি পশু ও ফসলের জমি ধ্বংস করে রোহিঙ্গাদের রাখাইনে স্বাভাবিক জীবনে ফেরা ‘প্রায় অসম্ভব’ করে তুলেছে। এছাড়া ড্রোনের মাধ্যমে তোলা ভিডিওতেও রয়েছে এর প্রমাণ
Look at the burnt villages of #Rohingyas in Myanmar, near Bangladesh border. pic.twitter.com/eb68s84F6h
— UNICEF Bangladesh (@UNICEFBD) October 17, 2017
রাখাইনে সেনাবাহিনীর অভিযান শুরুর পর গত দেড় মাসে পাঁচ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি হত্যা, লুটপাটের অভিযোগ এসেছে তাদের কথায়। ২৪ অগাস্ট রাতে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে সমন্বিত হামলার পর সেনাবাহিনী ওই অভিযান শুরু করে। ওই হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহীদের একটি দলকে দায়ী করে আসছে মিয়ানমার সরকার। মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার ওই অভিযানকে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই’ বললেও জাতিসংঘ একে চিহ্নিত করেছে রোহিঙ্গাদের ‘জাতিগতভাবে নির্মূলের চেষ্টা’ হিসেবে।
