জীবন বাঁচাল অ্যাপেল ওয়াচ




জীবন বাঁচানোর ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অ্যাপেলের সিরির নাম। তবে এবার এ তালিকায় যোগ হল অ্যাপল ওয়াচ অ্যাপ থেকে দেওয়া নোটিফিকেশনে নিজের জীবন বেঁচেছে বলে দাবি করেছেন এক মার্কিন ব্যক্তি। তার ফুসফুসে জমাট বেধে থাকা রক্তপিণ্ডের চিহ্ন শনাক্তের পর অ্যাপটি তাকে চিকিৎসার জন্য সতর্ক করে।
২৮ বছর বয়সী নিউ ইয়র্ক বাসিন্দা জেমস গ্রিন তার হার্টওয়াচ অ্যাপ থেকে একটি সতর্কবার্তা পান। এই অ্যাপ প্রতিদিন সারাক্ষণ ব্যবহারকারীর হৃদস্পন্দনের হার পর্যবেক্ষণ করতে থাকে। কারও হৃদস্পন্দনের হার বেড়ে গেলে বা নির্দিষ্ট মাত্রার চেয়ে কমে গেলে অ্যাপটি ব্যবহারকারীকে সতর্ক করে থাকে
এক টুইটে গ্রিন বলেন, “কখনও ভাবিনি দুই বছর আগে কেনা কবজিতে থাকা এই নির্বোধ ছোট কম্পিউটার আমার জীবন বাঁচাবে। আমার হৃদস্পন্দন বাড়ার পর, একটি পাল্মোনারি এমবোলিজম (ফুসফুসের একটি রক্তপিণ্ড) -এ গিয়ে থামে। অ্যাপটি জানায় যে, হৃদস্পনের হার প্রচলিত হার মিনিটে ৫৪ বিটের চেয়ে বেড়ে গেছে। এর সঙ্গে অন্যান্য উপসর্গ মিলিয়ে আমার কী করা উচিৎ তা নিয়ে আমি যথেষ্ট তথ্য পেয়ে যাই, আর বুঝতে পারি এটি স্রেফ কোনো ‘প্যানিক অ্যাটাক’ নয় *যেহেতু আমার উচ্চমাত্রার দুশ্চিন্তা আছে), এটি আরও বেশি কিছু।”
হাসপাতালে করা সিটি স্ক্যান প্রতিবেদনে দেখা যায় গ্রিন-এর ফুসফুসে একটি রক্তপিণ্ড জমেছে। তার চিকিৎসক বলেন, গ্রিন চিকিৎসকদের কাছে আসতে আরও দেরি করলে এই পিণ্ড মারাত্মক হতে পারত।