আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শফিউল আলম বলেন, ভোলার শাহবাজপুরে আগের গ্যাসক্ষেত্রটির পাশেই এ গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। আগের কূপ ও নতুনটি মিলিয়ে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান সেখানে আছে বলে ধারণা করা হচ্ছে। এটি দেশের জন্য একটি সুসংবাদ।
