মূলত অধিকাংশ ব্যবহারিক ধাতুর শীর্ষ উত্পাদক ও ভোক্তা দেশ চীনে এবারের শীত মৌসুমে উত্পাদন ও সরবরাহ কমার সম্ভাবনার খবরে ধাতুর বাজারে তেজিভাব দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর মেটাল বুলেটিন।
এলএমইতে গতকাল দিন শেষে তিন মাসে সরবরাহের চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৭ হাজার ৩৫ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি। দিনের শুরুতে প্রতি টন তামার দাম ৭ হাজার ১২৩ ডলারে উঠে যায়, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এলএমইতে গত সপ্তাহে প্রতি টন তামা ৭ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
এলএমইতে এদিন প্রতি টন অ্যালুমিনিয়াম বিক্রি হয় ২ হাজার ১৫৫ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি। চীনে এবারের শীত মৌসুমে উত্পাদন কমার জের ধরে আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে ব্যবহূত ধাতুটির দাম আরো ৯-১০ শতাংশ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিন দিন শেষে প্রতি টন দস্তা বিক্রি হয় ৩ হাজার ১৭৭ ডলারে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি।
