মোগাদিসুতে জোড়া বোমা হামলায় নিহত ১৭




শনিবার প্রথমে একটি হোটেলে গাড়ি বোমা হামলা চালায় জঙ্গিদলের সদস্যরা। প্রবেশপথের কাছে বোমা হামলা চালিয়ে পরে হোটেলে অবস্থান নেয় জঙ্গিরা এবং সেখান থেকে গুলিবর্ষণ করতে থাকে।  শেষ রাতের দিকেও সেখান থেকে বিচ্ছিন্নভাবে গুলির শব্দ পাওয়া যায়।
বিস্ফোরকভর্তি একটি মিনিবাস দিয়ে দ্বিতীয় হামলাটি হয় আগে ব্যবহৃত পার্লামেন্ট ভবনের কাছাকাছি।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহতও হয়েছেন অনেকে।
হামলার ঘণ্টাখানেকের মধ্যেই শহরের একটি অ্যাম্বুলেন্স সার্ভিস অন্তত ১৫ জন আহতকে হাসপাতালে নিয়ে যায়, ঘটনাস্থলে অনেকগুলো ‘মৃতদেহ’ পড়ে আছে বলেও জানিয়েছে তারা।