সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমে ৫ হাজার ৯৯৫ দশমিক ৪১ পয়েন্টে নেমে গেছে। ১৭ দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ কমে ২ হাজার ১৫৬ দশমিক ৬৪ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ১০ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৩০৫ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৭ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৩৮৩টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৬৪০ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬৬২ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৮২টির, কমেছে ২২৬টির ও অপরিবর্তিত ছিল ২৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩১ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ১১ হাজার ২১৭ দশমিক ৮২ পয়েন্টে নেমে গেছে। ৫৩ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৪২৫ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৭২ কোটি ৯৮ লাখ ৭১ হাজার ৪১০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল হয়েছে ৪৪ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ২৪৮ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৮টির ও অপরিবর্তিত ছিল ২০টির বাজারদর।
