সোশ্যাল মিডিয়ায় মেয়ে ভিডিও পোস্ট করায় চাকরি হারালেন অ্যাপলে কর্মরত এক ইঞ্জিনিয়ার। কি ভাবছেন তুচ্ছ ঘটনায় জন্য মারাত্মক সাজা। না বিষয়টা কিন্তু এতোটা তুচ্ছ নয়।
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইফোন টেনের প্রিঅর্ডার শুরু হয়েছে ২৭ অক্টোবর থেকে। কিন্তু গ্রাহকের হাতে এখনও পৌঁছয়নি এই ফোন। আর এরই মধ্যে দুবার সমালোচিত হলো সংস্থাটি।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি’র এক প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সামনে টিম কুক-এর পকেট থেকে বের হয়ে আসে আইফোন টেন। বিশ্ববিদ্যালয়টির ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে দেখা যায় বক্তব্য দেওয়ার সময় আইফোন টেন -এর মাথাটি কুক-এর পকেট থেকে উঁকি দিচ্ছিল। এক পর্যায়ে এটি পকেট থেকে বের হয়ে কুক যে সোফায় বসা সেখানে পড়ে যায়।
ভিডিওতে দেখা যায়, কুক ফেইস আইডি দিয়ে তার আইফোন টেন আনলক না করেই দ্রুত নোটিফিকেশনগুলো চেক করে নিয়েছেন, বলা হয় ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে। এরপর তিনি আইফোনটি উল্টে রেখে দেন।
এবার ঘটল আরেক কাণ্ড আইফোন টেন লঞ্চ হওয়ার আগেই তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল অ্যাপলে কর্মরত এক ইঞ্জিনিয়ারের কন্যা। মেয়ের এই কীর্তিতে নাকি চাকরি খোয়াতে হয়েছে বাবাকে।
গত সপ্তাহে অ্যাপলের ক্যাফেটেরিয়ায় আইফোন টেন নিয়ে করা একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া আইফোন টেনের হ্যান্ডস-অন ভিডিওটি এক অ্যাপল ইঞ্জিনিয়ারের মেয়ে ব্রুক পিটারসন তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন। অ্যাপলের তরফে অভিযোগ, ভিডিওতে পিটারসন আইফোন টেনের অ্যাপল পে এবং এক্সক্লুসিভ ইউজার ইন্টারফেস ফিচার দেখিয়েছিলেন। এর ফলে তিনি প্রতিষ্ঠানের নিয়ম লঙ্ঘন করেছিলেন বলে জানিয়েছে অ্যাপল। অ্যাপলের নিয়মানুযায়ী তাদের ক্যাম্পাসের ভিতরে ফটো তোলা নিষেধ। তা ছাড়া লঞ্চ না হওয়ায় তখনও তা কারও দেখারই কথা নয়।
ভিডিওটি ভাইরাল হতেই নিজের ভুল বুঝতে পারেন ব্রুক। এর পরই একটি ফলো আপ ভিডিও পোস্ট করেন তিনি। যাতে তিনি বলেন, “অ্যাপল বাবাকে ছাঁটাই করেছে। আপনি যখন অ্যাপলের জন্য কাজ করেন, তখন আপনি কতটা ভাল মানুষ তা বিষয় নয়। আপনি যদি একটি নিয়ম ভাঙেন সেটাই সহ্য করা হবে না।’’
তবে অ্যাপল এ বিষয়ে কোন মন্তব্য করেনি। এমনকী ওই কর্মীকে বরখাস্ত করা হয়েছে কি না তাও জানায়নি অ্যাপল।
https://www.youtube.com/watch?v=RBeD8E2xxck
