সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান–এমডির পদত্যাগ




সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ সোমবার এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়।
ব্যাংকটিতে নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী।  এনআরবি গ্লোবাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ পেয়েছে নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যানের পদ।
সভায় ব্যাংকটির চেয়ারম্যান রেজাউল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুল হক, এমডি শহীদ হোসেন কেউই উপস্থিত ছিলেন না। সভায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে উপস্থিত থাকতে দেখা গেছে।