চীনে ব্রহ্মপুত্র নদকে বলা হয় ইয়ারলুং সাংপো। এ নদের উৎস হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গ। সেখান থেকে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদ। এবার এই নদের পানির গতিপথ পাল্টে দিতে এক ভিন্নধর্মী ও উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা গ্রহণ করেছে চীন।
তারা চাইছে উত্তরের শিনজিয়াং প্রদেশে এর প্রবাহ নিয়ে আসতে । আর এজন্য এক হাজার কিলোমিটারের টানেল খুঁড়ে তারা তিব্বত থেকে এ নদের পানি আনার পরিকল্পনা করেছে। চীনা প্রকৌশলীরা এই দীর্ঘ সুড়ঙ্গ খননের কারিগরি বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যে শুরু করে দিয়েছে।
পরিকল্পনা অনুসারে, দক্ষিণ তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর পানির শিনজিয়াংয়ের টাকলামাকান মরুভূমিতে নিয়ে আসা বলে এক প্রতিবেদনে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। তিব্বত মালভূমি জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে। হিমালয় অঞ্চলের বেশ কিছু এলাকায় পানি সংকট দেখা দিচ্ছে। পুরো অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এলাকা।
এদিকে ব্রহ্মপুত্রের পানি যদি অন্যত্র সরিয়ে নেয়া হয় তাহলে এতে প্রভাবিত হবে ভারত ও বাংলাদেশ। ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তিব্বত নেটওয়ার্কের গবেষণা সহযোগী লবসাং ইয়াংসু। তিনি আরো বলেন, ভারত, চীন ও বাংলাদেশের মধ্যে এখন কোনো পানি চুক্তি নেই।
চীন যদি এই সুড়ঙ্গ নির্মাণ শুরু করে তাহলে ভারত ও বাংলাদেশ হয়ত কঠোর অবস্থান নিতে পারে। কারণ বাংলাদেশ ও ভারতের জন্য তা হবে বড় ধরনের ক্ষতি। প্রস্তাবিত সুড়ঙ্গ দিয়ে বিশ্বের সবচেয়ে উচ্চতম স্থান থেকে পানি নিচে পড়বে। বেশ কয়েকটি ঝর্ণা তৈরি হবে। যা শিনজিয়াংকে ক্যালিফোর্নিয়াতে রূপান্তর করবে। তিব্বত-শিনজিয়াং প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে ইয়ুনান অঞ্চলের ৬০০ কিলোমিটার সুড়ঙ্গে। ইয়ুনান প্রকল্পে ৬০টি শাখা রয়েছে
