বার্সার ড্র, হারল চেলসি




চ্যাম্পিয়ন্স লীগের চতুর্থ রাউন্ডের খেলায় জয় পেয়েছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড। অলিম্পিয়াকোসের সাথে গোল শুন্য ড্র করে বার্সেলোনা।
রোমার কাছে হেরে বসে ইংলিশ চ্যাম্পিয়নরা। গ্রূপ ‘এ’ এর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলের জয় পায় বেনফিকার বিপক্ষে। আরেক ম্যাচে সিএসকে মস্কো ২-১ গোলে হারায় এফ সি বাসেলকে।
গ্রূপ ‘বি’-তে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে জয় পায় সেলটিকের বিপক্ষে। অন্যদিকে কুরজায়ার হ্যাটট্রিকে এন্ডারলেটকে ৫-০ গোলে বিধ্বস্ত করে পিএসজি।
গ্রূপ ‘সি’-তে আতলেতিকো মাদ্রিদ ও কারাবাগের খেলা ড্র হয় ১-১ গোলে। আরেক ম্যাচে চেলসিকে ০-৩ গোলে হারায় রোমার।
গ্রূপ ‘ডি’ এর শীর্ষে থাকা বার্সেলোনাকে গোল শূণ্য রুখে দিয়ে প্রথম পয়েন্ট পেয়েছে অলিম্পিয়াকোস। বর্তমান রানার্সআপ জুভেন্টাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে স্পোর্টিং সিপি।