১৯৯৪-এ মিস ওয়ার্ল্ডের খেতাব জয়। তাঁর ফ্যানেরা মনে করেন, ঐশ্বরিয়ার মতো সুন্দরী পৃথিবীতে খুব কমই রয়েছেন। বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তাও নজরকাড়া। আজ বুধবার ৪৪ বছরে পা দেবেন নায়িকা। আসুন জেনে নেই ঐশ্বরিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য;

১)বহু ভাষায়, বহু ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্যা। তাঁর প্রিয় ছবি কোনটি জানেন? ইনগ্রিড বার্গম্যান অভিনীত ‘কাসাব্লাঙ্কা’ তাঁর সবচেয়ে পছন্দের ফিল্ম। বলিউডে কোনও দিন এ ছবির রিমেক হলে, অভিনেত্রীও নাকি তিনিই হতে চেয়েছেন।

২) ঐশ্বরিয়ার শখ কী জানেন? রীতিমতো কালেকশন রয়েছে তাঁর কাছে। ঘড়ি ও সোনার গয়না। এই দুয়ের প্রতি অসম্ভভ ভালবাসা অভিনেত্রীর।

৩) ২০০৫-এ ব্রিটেনে লিমিটেড এডিশনের একটি পুতুল তৈরি হয়েছিল। সেই পুতুলের মুখ হয়েছিল হুবহু ঐশ্বরিয়ার মতো। কয়েক মিনিটের মধ্যেই নাকি সেই পুতুলগুলি বিক্রি হয়ে গিয়েছিল।

৪) জীবনে প্রথম ক্যামলিন পেন্সিলের বিজ্ঞাপনে শুটিং করেছিলেন ঐশ্বরিয়া। এর পর মডেলিং, বিশ্বসুন্দরী প্রতিযোগিতা এবং বলিউডের সেরা অভিনেত্রীর খেতাব জয় করেছেন নায়িকা।

৫) নেদারল্যান্ডসের কিওকিনহফ গার্ডেনে একটি বিশেষ প্রজাতির টিউলিপ ফুলের নামকরণ করা হয়েছে ঐশ্বরিয়ার নামে। ২০০৫ সালে সে দেশে ঐশ্বরিয়ার জনপ্রিয়তা বিচার করেই তাঁকে সম্মান জানানো হয়েছিল এ ভাবে।

৬) মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যই ‘রাজা হিন্দুস্তানী’ ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া।

৭) ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় ‘চোখের বালি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এখনও পর্যন্ত ‘চোখের বালি’ তাঁর একমাত্র বাংলা ছবি।

