জিতলেই হয়ে যেত সব চেয়ে বেশি বয়েসে গ্রান্ডস্লাম জিতার রেকর্ড। কিন্তু হল না, উইম্বলডনের ফাইনালে হারতে হল ভেনাস উইলিয়ামসকে। স্পেনের মুগুরজার কাছে হেরে অষ্টম গ্র্যান্ডস্লাম জেতা হল না।
প্রথম সেট দারুন প্রতিদ্বন্দিতা করেও ৭-৫ গেমে হারেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। ১ ঘন্টা ১৭ মিনিটের প্রথম সেটের পর মাত্র ২৩ মিনিটের দ্বিতীয় সেটে ভেনাসকে ৬-০ তে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত গ্র্যান্ডস্লাম জয় মুগুরজার।
বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড গড়েন ২ বছরের ছোটবোন ৩৫ বছর বয়সী সেরেনা উইলিয়ামস। তবে সব ছাড়িয়ে ম্যাচ শেষে উল্লাস-আনন্দে এগিয়ে থাকলো উইম্বলডনের অনার্স বোর্ডে প্রথমবার নাম লেখা স্প্যানিশ টেনিস কন্যা মুগুরাজা।
