শেয়ারবাজার: ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন।  দুই স্টক এক্সচেঞ্জেই বেচাকেনা বেড়েছে, দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৬ হাজার ৭২ দশমিক ৩৩ পয়েন্টে উন্নীত হয়। ২০ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৯৭ শতাংশ বেড়ে ২ হাজার ১৮৮ দশমিক ৯৯ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৫ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩২১ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৫৪৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৬৬৩ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৩৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ২১০টির, কমেছে ৭৮টির ও অপরিবর্তিত ছিল ৪৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১২১ দশমিক ২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৯২ দশমিক ৯৪ পয়েন্টে উন্নীত হয়। ১২১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬২৩ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৭৪ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৩৪৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৬৫ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ৭৩ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৫০টির ও অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর।