চ্যাম্পিয়ন্স লীগের গ্রূপ পর্বের চতুর্থ ম্যাচে ভিন্ন ভিন্ন লড়াইয়ে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড, ইংলিশ দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মত দলগুলো।
গ্রূপ ‘ই’ – তে লিভারপুলের বিপক্ষে খেলবে মারিবর এবং সেভিয়া লড়াই করবে স্পার্টাক মস্কোর সাথে। গ্রূপ ‘এফ’ – এ নাপোলির মাঠে লড়বে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। আরেক খেলায় শাখতার দোনেস্কের প্রতিপক্ষ ফিয়োনর্দ।
গ্রূপ ‘জি’ – তে মোনাকো-বেসিকতাসের পাশাপাশি লড়বে এফ সি পোর্তো ও নবাগত লিপিজিগ। গ্রূপ ‘এইচ’ – এ বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে নামবে আপোয়েল। অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দিবে ইংল্যান্ডের দল টোটেনহাম।
সবগুলো খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে। কেবল, মোনাকো-বেসিকতাস ম্যাচ শুরু হবে রাত ১১.০০ টার সময়। খেলা গুলো সরাসরি সম্প্রচার করবে সনি টেন স্পোর্টস নেটওয়ার্ক।
