সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ কমে ৬ হাজার ৭২ দশমিক ৯৯ পয়েন্টে নেমে গেছে। ৩ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ১৯৮ দশমিক ৩৬ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৪ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ কমে ১ হাজার ৩২৪ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৪ কোটি ৯৭ লাখ ৬ হাজার ৫১৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৩৮ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬৭৫ কোটি ৯২ লাখ ৪২ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২০৩টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৫২ দশমিক ৮ পয়েন্ট কমে ১১ হাজার ৩৮৫ দশমিক ৪৩ পয়েন্টে উন্নীত হয়। ২৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৯২ দশমিক শূন্য ৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ২৯ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার ৪৬৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল হয়েছে ৪৫ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৭৫০ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর।
