ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ বেড়ে ৬ হাজার ১০৪ দশমিক ৫১ পয়েন্টে উন্নীত হয়। ১০ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২ হাজার ২০৮ দশমিক ৪৯ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ১ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৫ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৬ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৫৭৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৬৭১ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৩৮ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৫২ দশমিক ২২ পয়েন্টে উন্নীত হয়। ১৫০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৪২ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৫৩ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৯৭৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৯ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার ৪৬৯ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১০৯টির ও অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর।