অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘টাইগার জিন্দা হ্যায়’-এর ট্রেলার। এর মধ্য দিয়ে বহু দিন পর পর্দায় ফিরছে সালমান খান-ক্যাটরিনা কাইফ জুটি। তাঁদের কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। তাঁরা যে হতাশ করবেন না, তার প্রমাণ পাওয়া গেল ট্রেলারেই।
২০১৫-এ ইরাকে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ২৫ জন ভারতীয় নার্সকে অপহরণ করা হয়। তাঁদের উদ্ধারের টানটান গল্পই দেখা যাবে বড়পর্দায়।
আলি আব্বাস জাফরের এই ছবিতে সালমান-ক্যাটরিনাকে একেবারে নতুন ভাবে দেখা যাবে বলেই দাবি করছেন সিনে মহলের একটা বড় অংশ।
যশ রাজ ফিল্মসের ব্যানারে এর আগের ছবিটি ‘এক থা টাইগার’ তৈরি করেছিলেন কবীর খান। তিনিও সোশ্যাল মিডিয়ায় ট্রেলার দেখার পর প্রশংসা করেছেন। আবু ধাবি, অস্ট্রিয়া, গ্রিস, মরোক্কোর বিভিন্ন জায়গায় হয়েছে এই ছবির শুটিং।
https://www.youtube.com/watch?v=ePO5M5DE01I
