আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের প্রিয়মানুষকে অনেক ভালোবাসেন, কিন্তু চক্ষু লজ্জার ভয়ে বলতে পারতেছেন না। অথবা সামনে গেলেই ভয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে যায়। এরকম স্নায়ুদুর্বল প্রেমিকদের জন্য এবার এক নতুন পথ বাতলে দিয়েছেন ক্রেইগ টেম্পিন।
ব্রিটিশ বংশদ্ভুত এই নাগরিক তার প্রেমিকাকে ভালবাসার কথা জানানোর জন্য নতুন এক পদ্ধতির আশ্রয় নিয়েছেন। এবং এই পদ্ধতিতে আপনার প্রিয়মানুষ শুধু বিস্মিতই হবেন না, সামনে দাড়িয়ে ‘ভালোবাসি’ বলার মত দুঃসাধ্য একটি কাজ থেকে আপনিও বেঁচে যাবেন। চলুন তাহলে শুনে আসি ক্রেইগ টেম্পিনের ভাষায়। কি বলেন তিনি!
ক্রেইগ টেম্পিনের ভাষায়, “ড্যানিয়েল(ড্যানিয়েল শা) এর সাথে আমার তিনবছরের পরিচয়। ওকে আমি সেদিন (নভেম্বর ১) আমেরিকান থিয়েটারে মুভি দেখানোর জন্য নিয়ে যাই। তবে আগেই আমি আমার পূর্বপরিকল্পনামত ভিডিও স্ক্রিনে ভালবাসার কথা জানানোর ভিডিও তৈরি করে রেখেছিলাম। যেখানে ও মুভির দেখার পূর্বে আমার করা ওই ভিডিওটি দেখতে পাবে। তবে ভিডিওটি শুরু হওয়ার পর ওটা দেখে ওর মত থিয়েটারে মুভি দেখতে আসা অন্যন্য দর্শকরাও বিস্মিত হয়েছেন। কারণ মুভি শুরু হওয়ার আগে ট্রেলারের সাথে আমার ঐ ভিডিওটা কারোই প্রত্যাশিত ছিল না”।
ভিডিওটি দেখার পর প্রেমিকা ড্যানিয়েল তার প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানতে চাওয়া হলে ক্রেইগ টেম্পিন বলেন, হ্যা! সে আমার ভালোবাসা গ্রহণ করেছে। তবে আমার এখন মনে হচ্ছে প্রস্তাবটা হয়তো আরও ভালো কোন উপায়েও করা যেত। ভিডিওটি চলাকালীন সময়ে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। সে বিষয়টি কিভাবে নিবে এটা নিয়েও আমার ভিতরে নানারকম দ্বন্দ্ব চলছিল। আমার শুধু মনে হচ্ছিল আমি কেন এটা করতে গেলাম? তবে শেষপর্যন্ত যতটা আমি আশা করেছিলাম তার থেকে অনেক ভালো ফলাফল আমি পেয়েছি”।
