এ কোন রূপে রণবীর




অভিনয় শিল্পিদের রূপের শেষ নেই। রং বদলানো যে তাদের পেশা। তাই বলে এ কোন রূপে রণবীর; মাথায় রয়েছে টুপি। আছে গোঁফ-দাড়ি। আর কানে দুল, নাকে নথ ও মাথায় টায়রা!
স্ন্যাপচ্যাট ফিল্টারের মাধ্যমে এই রূপে সোশ্যাল মিডিয়ায় অবতরণ করেন রণবীরের। ইনস্টাগ্রামে প্রকাশ করা এই ভিডিওতে দেখা গেলো বেশ খোজ মেজাজেই আছেন এই রকস্টার।
বতর্মানে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছেন রণবীর। তার ফাঁকেই সেট থেকে এই কীর্তি করেছেন। এই ছবিতে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া। 
ইন্ডাস্ট্রি সূত্রেমতে, ছবিতে ‘ড্রাগন’ নামের এক সুপারহিরোর চরিত্রে অভিনয় করবেন রণবীর। যার হাতের তালু থেকে আগুন বেরোয়। এ ছাড়াও বিশেষ কিছু শক্তি রয়েছে ‘ড্রাগন’-এর।
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের আগের ছবিগুলি যেমন, ওয়েক আপ সিড, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি বেশ সফল হয়েছে বলিউডে। সব মিলিয়ে এ বার দেখার পালা সুপার হিরোর ভূমিকায় রণবীরকে।

https://www.instagram.com/p/BbEvlDNgzRd/?taken-by=ranbirkapoor