চাইলে আপনিও যেতে পারবেন বাহুবলী’র মাহিষ্মতী সাম্রাজ্যে




দক্ষিণী সিনেমা বাহুবলী মুক্তির পর কাপিয়ে দিয়েছিল পুরও বলিউডকে। আর এই সিনেমার সিক্যুয়াল মুক্তির পর বাণিজ্যিক সাফল্যে প্রথম ছবিটিকেও ছাড়িয়ে যায়। অভিনেতাদের পাশাপাশি এই সিনেমায় নজর কারে সিনেমার সেটটি। অর্থাৎ বাহুবলী’র মাহিষ্মতী সাম্রাজ্য।
অনেকেই মনে করেছিলেন এই সেটটি শুধুমাত্র গ্রাফিক্সের কারসাজি। কিন্তু বাস্তবেই তৈরি করা হয়েছিল বাহুবলী’র মাহিষ্মতী সাম্রাজ্য।
চাইলে আপনিও যেতে পারবেন বাহুবলী’র মাহিষ্মতী সাম্রাজ্যে
যদিও এ সাম্রাজ্য একেবারেই কাল্পনিক। তবু তার চোখ ধাঁধাঁনো স্থাপত্য এখন ছুঁয়ে দেখতে পারেন আপনিও। বাহুবলী’র মাহিষ্মতী সাম্রাজ্য। এখন যার আনাচে কানাচে ঘুরে দেখতে পারবেন আপনি। আসুন জেনে নেওয়া যাক সেটা কী ভাবে সম্ভব।
পরিচালক এস রাজামৌলির ছবি ‘বাহুবলী’র রাজকীয় সেটটিকে সংরক্ষণ করা হয়েছে রামোজি ফিল্ম সিটিতে। ১০০ একরেরও বেশি এলাকায় তৈরি এই সেট বানাতে খরচ হয়েছিল প্রায় ৬০ কোটি টাকা।
তবে এখন ‘বাহুবলী’র বিশাল এই সেটটি পর্যটনকেন্দ্র হিসেবে খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য। রামোজি ফিল্ম সিটিতে ঢুকে মাহিষ্মতী সাম্রাজ্য ঘুরে দেখতে টিকিটের দাম পড়বে ১২৫০ টাকা থেকে ২৩৪৬ টাকা পর্যন্ত। রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যাবে।