যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এটিঅ্যান্ডটি এবং টাইম ওয়ার্নারকে জানিয়েছে, প্রতিষ্ঠান দুটির প্রস্তাবিত একীভবন সম্পন্ন করতে হলে সিএনএন নিউজ চ্যানেল অথবা স্যাটেলাইট অপারেটর ডিরেকটিভি বিক্রি করে দিতে হবে। চুক্তিটির সঙ্গে সংশ্লিষ্ট একজন বুধবার এই তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ৮৫৪ কোটি ডলারের প্রস্তাবিত একীভবনের ব্যাপারটি পর্যবেক্ষণ করছে। সম্প্রতি দেশটির সংবাদ মাধ্যম এবং ফিন্যান্সিয়াল টাইমস নিশ্চিত করেছে যে, বিচার বিভাগ প্রতিষ্ঠান দুটিকে এই শর্ত দিয়েছে।
শর্তটি সমালোচনার মুখে পড়তে পারে এবং রাজনৈতিক চাল হিসেবে দেখা হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সিএনএনের সমালোচনা করে আসছেন এবং তার বিষয়ে সংবাদ মাধ্যমটি যেসব খবর প্রকাশ করে, সেগুলোকে তিনি ‘ভুয়া খবর’ বলে আখ্যা দিয়েছেন।
সূত্রগুলো জানায়, টাইম ওয়ার্নারকে টার্নার বিক্রি করতে হবে, যার মধ্যে আছে এর টেলিভিশন বিভাগ সিএনএন। তবে এটিঅ্যান্ডটি জানিয়েছে এটি এর সংবাদ নেটওয়ার্কটি হারাতে চায় না।
সিএনএন হাতছাড়া করতে না চাইলে এটিঅ্যান্ডটির সামনে আর যে রাস্তাটি খোলা আছে, তা হচ্ছে এর ডিরেকটিভি অংশটি বিক্রি করা।
এ সংশ্লিষ্ট খবর প্রকাশ হওয়ার পর ওয়াল স্ট্রিটে টাইম ওয়ার্নারের শেয়ারের দামে ৬ দশমিক ৫০ শতাংশ পতন হয় এবং দিন শেষে এটি ৮৮ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়। অন্যদিকে এটিঅ্যান্ডটির শেয়ারদর ১ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পায় এবং দিন শেষে লেনদেন হয় ৩৩ দশমিক ৪৪ ডলারে।
বুধবার এক বিবৃতিতে এটিঅ্যান্ডটির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা র্যান্ডাল স্টিফেনসন জানান, তিনি ‘সব কিছু ঠিকঠাক’ করতে চান। তিনি বলেন, এই পুরো প্রক্রিয়ায় তিনি কখনই সিএনএন বিক্রির প্রস্তাব দেননি এবং সেটি করার কোনো অভিপ্রায় তার নেই।
বিচার বিভাগ জানিয়েছে, তদন্ত চলা বিষয়ে তারা কোনো মন্তব্য করবেন না, তবে তারা নিশ্চিত করেন অর্পিত দায়িত্ব পালনের ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সে ব্যাপারে তারা আইন ও সত্য মেনে চলায় প্রতিজ্ঞাবদ্ধ।
কোম্পানি দুটি এ বছরের শেষ নাগাদ চুক্তিটি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী। গত সপ্তাহে এটিঅ্যান্ডটি জানায়, তারা এই বিষয়ে অনুমোদন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, কেননা এতে সরাসরি প্রতিযোগিতার কিছু জড়িত নেই।