দুর্নীতির অভিযোগে গত সপ্তাহে সৌদি ধনকুবের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালসহ ১৭ প্রিন্স ও ৪ মন্ত্রীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। গ্রেফতার হয়েছেন কয়েকজন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এছাড়া অনেককে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে নৌবাহিনী প্রধান এবং জাতীয় গার্ডের প্রধানও রয়েছেন। এ নিয়ে দেশটিতে তোলপাড় শুরু হয়েছে। চলছে নানা জল্পনা-কল্পনা।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুর্নীতিবিরোধী অভিযানের নামে সিংহাসনে বসার পথে সম্ভাব্য সব বাধা সরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ সমালোচকদের।
তারা বলছেন, পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্য থেকে ধারণার চেয়েও বেশি বাধা আসছে বুঝতে পেরেই ক্ষমতা নিরঙ্কুশ করতে যুবরাজ পরিবারের সদস্যদের ওপর চড়াও হতে দুর্নীতিবিরোধী অভিযানের ঢাল ব্যবহার করছেন।
এই অভিযানের প্রথম ইঙ্গিত মেলে ৪ নভেম্বর জারি হওয়া এক নোটিসে।
এই নোটিশে রিয়াদের রিটজ কার্লটন হোটেল কর্তৃপক্ষ অতিথিদের জানায়, “স্থানীয় কর্তৃপক্ষের অপ্রত্যাশিত বুকিংয়ের কারণে নিরাপত্তার স্তর আরো কড়াকড়ি করার প্রয়োজনে আমরা আপনাদের হোটেলে রাখতে পারছি না, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলবে।”
ইতোমধ্যে শুদ্ধি অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। নোটিস জারির কয়েক ঘণ্টার মধ্যে সৌদি নিরাপত্তা বাহিনী দেশটির অভিজাত রাজনীতিক ও ব্যবসায়ীদের ধরপাকড় শুরু করে। এদের অধিকাংশকেই রাজধানী রিয়াদ ও উপকূলীয় শহর জেদ্দা থেকে আটক করা হয়। এদের মধ্যে আছেন ১১ জন প্রিন্স, বেশ কয়েকজন মন্ত্রী ও ধনী ব্যবসায়ী।
এদের সবাইকে অভিজাত হোটেল রিটজ কার্লটন বন্দি করে রাখা হয়। হোটেলটি পরিণত হয় অস্থায়ী কারাগারে। সপ্তাহখানেক পরেও এ অবস্থা বজায় থাকে।
এদের মধ্যে কয়েকজনকে বৈঠকের কথা বলে ডেকে আনা হয়েছিল; বাকিদের রিয়াদে তাদের বাসা কিংবা উপকূলীয় শহর জেদ্দা থেকে গ্রেপ্তার করে উড়িয়ে আনা হয় রিটজ কার্লটনে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই ব্যবস্থা জারি হয় বলে এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
“মোহাম্মদ বিন সালমান যে দুর্নীতির ছড়ি ধরেছেন তাতে যে কাউকেই ধরা যাবে,” বলেন যুক্তরাষ্ট্রে বসবাস করা সৌদি নিরাপত্তা বিশ্লেষক জামাল খাশোগি।
১৯৭৯ থেকে ২০০১ পর্যন্ত সৌদি আরবের গোয়েন্দা সংস্থার প্রধান থাকা প্রিন্স তুর্কি আল-ফয়সালের এ সাবেক উপদেষ্টার মতে, মোহাম্মদ একজন জাতীয়তাবাদী ঘরানার রাজনীতিক, যে তার দেশকে ভালোবাসেন ও তাকে শক্তিশালী রূপে দেখতে চান। সমস্যা হলো তিনি একাই শাসন করতে চান। এই নিরঙ্কুশ ক্ষমতার আকাঙ্ক্ষাই সৌদি আরবকে অস্থিতিশীল করে দিতে পারে বলে ধারণা অনেকের।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমানে ক্ষমতাধর হলেও ২০১৫ সালের আগে খুব কম মানুষই তার নাম জানতেন। ওই বছর তার বাবা সালমান বিন আবদুল আজিজ সৌদি বাদশাহর সিংহাসনে বসেন। এসময় তিনি নিজের ভাইপো মোহাম্মদ বিন নায়েফকে ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ দেন। আর মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ দেয়া হয়। একই সঙ্গে প্রিন্স সালমান সৌদি আরবের অর্থনীতি এবং উন্নয়ন বিষয়ক কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পান।
মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালকে লক্ষ্য করে সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে ব্যাপক কর্মসূচি ঘোষণা করেন। দেশের বাইরে তিনি তার বাবা সালমান বিন আবদুল আজিজের প্রতিনিধিত্ব করে বেইজিং ও ওয়াশিংটন সফর করেন। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। গত ২১ জুন সৌদি বাদশাহ উত্তরসূরীর পদ থেকে নিজের ভাইপো মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে মোহাম্দ বিন সালমানকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেন।
সৌদি সরকার গত বছর ভিশন ২০৩০ নামে যে মহাপরিকল্পনা ঘোষণা করেছে এর পেছনে রয়েছেন ৩২ বছর বয়সী প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার এই পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি পরামর্শকও নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিবেদনে এও বলা হয়, সৌদি যুবরাজ ও তাকে ঘিরে থাকা লোকজন ভাল করেই জানেন, একদিন তাদের তেল কূপগুলো শুকিয়ে যাবে। হয়তো খুব দ্রুতই ইলেকট্রিক কারের প্রচলন ঘটবে। তখন তেলের চাহিদাও কমে যাবে।
যুবরাজ সালমান যে দ্রুতই ক্ষমতায় আসতে যাচ্ছেন, সেটা আড়াই বছর ধরে বোঝা যাচ্ছে। কেননা এই সময়ে বাদশাহ সালমান এবং যুবরাজ সালমান দু’জনেই দেশের ভেতর ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করেন। তবে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহ্যবাহী রাজ পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আনা পরিবর্তন কখনোই ভালো পরিকল্পনা হতে পারে না। এটা দেশের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে।
অন্যদিকে অনেক বিশ্লেষক মনে করেন, রাজপরিবারে নিজের আধিপত্য বিস্তারের জন্যই সৌদি প্রিন্স এমনটা করেছেন। পাশাপিাশি সেনাবাহিনী ও ন্যশনাল গার্ডকে নিজের নিয়ন্ত্রণে নেয়াই গ্রেফতার অভিযানে মূল উদ্দেশ্য; এখানে দুর্নীতি দমন কোন বিষয় নয়।