সোনালী সময়টা অনেক আগেই পিছনে ফেলে আসা। তাতে কি? গ্রেটদের দিনে সোনালী সময়টা ফিরে আসে। গ্রেটরা ফুরিয়ে যায় না কখনো, তার উদাহরণই রচনা করলেন টেনিস সম্রাট সুইজারল্যান্ডের রোজার ফেদেরার। উইম্বলডন ওপেনের অষ্টম শিরোপা উঁচিয়ে ধরার দিনে পাত্তাই পেল না ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।
টুর্নামেন্টের শুরু থেকেই অপ্রতিরোধ্য কিং ফেদেরার এইদিন ফাইনালে জিতেছেন দাপটের সাথে। সরাসরি সেটে ৬-৩ ৬-১ ও ৬-৪ গেমে জিতে জিতলেন ৮ম উইম্বলডন ওপেন ও ১৯তম গ্র্যান্ডস্লাম। আর বুঝিয়ে দিলেন কেন তাকে উইম্বলডন বস বলা হয়।। ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১২ এর পর ২০১৭। উইম্বলডন আজীবন মনে রাখবে রোজার ফেদেরারের নাম।
