মুক্তির আগেই ‘বাহুবলী ২’-র রেকর্ড ভেঙে দিল ‘টাইগার জিন্দা হ্যায়’




মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর তাতেই মাত করে দিয়েছে টাইগারের গর্জন। এমনকী, এই বছরের সর্বাধিক জনপ্রিয় ছবি বাহুবলী ২ কে অবধি পিছনে ফেলে দিয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হ্যাঁয়।
এই মুহূর্তে সবচেয়ে পছন্দের ছবির ট্রেলার ‘টাইগার জিন্দা হ্যায়’। ইউটিউবে সর্বাধিক লাইক পেয়ে ‘বাহুবলী ২’-এর রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছে এই ছবির ট্রেলার।
এখনও অবধি কোনও ছবির ঝুলিতে এত পরিমাণ লাইক পড়েনি। ইউটিউবে ইতিমধ্যেই প্রায় ৮ লক্ষ দর্শক ‘টাইগার জিন্দা হ্যয়’-এর ট্রেলার লাইক করেছেন। যে হিসেবটা ‘বাহুবলী ২’ এর ক্ষেত্রে ছিল সাড়ে পাঁচ লক্ষের কাছাকাছি।
২২ ডিসেম্বর মুক্তি পাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবিটি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। ২০১৪ সালের এক সত্য ঘটনার অবলম্বনে নির্মিত এই ছবিতে সালমাম খান (টাইগার) ও ক্যাটরিনা কাইফ (জোয়া) এই ছবিতে ‘র’-এর এজেন্ট।