শরীরের ভেতরেও শনাক্ত করা যাবে এমন প্রথম ট্যাবলেট বা বড়ির অনুমোদন দিয়েছেন মার্কিন নীতিনির্ধারকরা। অ্যাবিলিফি মাইসাইট নামের এই এরিপিপ্র্যাজল ট্যাবলেট সিজোফ্রেনিয়ার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এ
তে খাওয়ার উপযোগী একটি সেন্সর স্থাপন করা হয়েছে যা এই ওষুধ খাওয়ার তথ্যটি সংরক্ষণ করবে। রোগীর পরিধেয় একটি যন্ত্র এই তথ্য তাদের স্মার্টফোনে পাঠিয়ে দেবে।
রোগীর শরীরে একটি প্যাচ পরানো থাকবে যেটি শরীরের ভেতর এই ওষুধের ক্রিয়াকর্মের তথ্য তার মোবাইল ফোনে পাঠাতে পারবে। রোগীর অনুমতি থাকলে সেই তথ্য তার চিকিৎসকের কাছেও চলে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে রোগীদের ওষুধ সেবনের শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।
এই বড়ির ভেতরে একটি বালুকনার সাইজে একটি সেন্সর রয়েছে যেটি পাকস্থলীর রসের সাথে সংস্পর্শের সাথে সাথে কার্যকরী হয়ে হয়ে উঠবে।
এর ফলে ৩০ মিনিট থেকে দুই ঘণ্টার ভেতর বাইরে থেকে বোঝা যাবে ওষুধটি শরীরে ঢুকেছে কি ঢোকেনি।
মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তা মিচেল ম্যাটিস বলছেন, মানসিক রোগীদের ওষুধ খাওয়া নজরদারি করা গেলে, অন্যান্য রোগীদের জন্যও এই প্রক্রিয়া কাজে লাগতে পারে। তিনি বলেন, রোগী এবং চিকিৎসকদের সুবিধায় প্রযুক্তির প্রয়োগ তারা সবসময় উৎসাহিত করবেন।
