জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’র মাধ্যমে পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউডের অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন সানি লিওন। তারপর থেকে তাকে ঘিরে চর্চার রসদের অভাব হয়নি। তবে সব বিতর্ককে পিছে ঠেলে নিজের চলার পথটাকে ধীরে ধীরে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন বলিউড তারকা সানি লিওন। অল্পদিনেই বলিউডে শক্ত করেছেন পায়ের তলার মাটি। তুমুল জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। কিন্তু এ কি হল তার। হঠাৎ ছেলে হয়ে গেলেন তিনি।
বলিউডে এসে তিনি অনেকটাই পাল্টে ফেলেছেন নিজের ইমেজ। এখন তিনি সবার ‘বেবি ডল’। তাঁর ‘পিঙ্ক লিপস’-এর জাদুতে মাতোয়ারা হাজার হাজার দর্শক। ‘লায়লা ম্যায় লায়লা’-র মতো আইটেম গানে নেচে নজর কেড়েছেন প্রাক্তন পর্নস্টার।
তবে মাঝে মাঝেই নিজের লুক নিয়ে নানা কিছু ট্রাই করেন সানি। কয়েকদিন আগে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছিলেন সানি। নায়িকার মুখ ভর্তি রঙের ছবি ভাইরাল হয়েছিল ওয়েব দুনিয়ায়।
https://www.instagram.com/p/BbZTHq9jY7f/?hl=en&taken-by=sunnyleone
গেস করাটা সত্যিই একটু কঠিন। আসল উত্তরটা দিলে আপনি চমকে যাবেন। ইনি সানি লিওন। বিশ্বাস না হলেও এ কথা সত্যি। এটি সানি লিওনের ছবি। সানি নিজেই তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আমাকে ছেলে সাজানো হয়েছে…আমাকে আমার বাবা ও ভাইয়ের মতো দেখতে লাগছে… অদ্ভুত…।’
আসলে ছবির জন্য ছেলে সাজলেন নায়িকা। আরবাজ খানের সঙ্গে তাঁর ‘তেরা ইন্তেজার’ ছবির জন্যই নাকি এমন লুক চেঞ্জ সানির।
আরও পড়ুন; সানির টিপসে ইনভেস্ট করুন
কতটা জনপ্রিয় সানি
তিন সপ্তাহে মা হয়েছেন সানি
