৭৫ শতাংশ কার্বন নির্গমন কমাবে মাইক্রোসফট




 জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের খুবই গুরুতর সমস্যা। সাম্প্রতিক সময়ে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে বৈশ্বিক জলবায়ু। জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো।কার্বন নির্গমন কমাতে এবার উদ্যোগ নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২০১৩ সাল থেকে শুরু করে ২০৩০ সালের মধ্যে নির্গমনের পরিমাণ ৭৫ শতাংশ কমাবে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।