সময় গণনা শুরু হয়ে গিয়েছে। আর মাত্র সাত মাস পরেই রাশিয়াতে অনুষ্ঠিত হবে অন্যতম সব চেয়ে বড় বৈশিক আসর ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের এ আসরকে সামনে রেখে বাছাইপর্বের বাঁধা পেরিয়ে বিশ্বকাপের মত বড় মঞ্চে জায়গা করে নিয়েছে ৩১ টি দল। স্বাগতিক হওয়ার সুবাদে সুযোগ পাওয়া বাকি একটি দল রাশিয়া।
এই বত্রিশটি দল নিয়ে আগামী বছরের জুন মাসে রাশিয়ায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। এই সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে যেমন পানামা, মিসরের মত নবাগত দল আছে, ঠিক তেমনি ফুটবল দুনিয়ার পরাশক্তি ইতালি, নেদারল্যান্ডস, চিলির মত দলও জায়গা করে নিতে পারেনি এই আসরে।
দেখে নেয়া যাক বিশ্বকাপে সুযোগ জায়গা করে নেওয়া দলগুলো :
ইউরোপ অঞ্চল : ইউরোপ অঞ্চল থেকে সব চেয়ে বেশি দলের সুযোগ মেলে ফুটবল বিশ্বকাপে। স্বাগতিক হিসেবে বাছাইপর্ব না খেলেই সরাসরি সুযোগ পেয়েছে রাশিয়া। এছাড়াও ইউরোপ থেকে সুযোগ পাওয়া অন্য দলগুলো বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, স্পেন, ডেনমার্ক, ফ্রান্স, ইংল্যান্ড, পোলেন্ড, সার্বিয়া, আইসল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া ও বেলজিয়াম। ইউরোপ অঞ্চল থেকে সবথেকে বড় অঘটনের জন্ম দিয়েছে ইতালি ও নেদারল্যান্ডস। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবং ২০১০ বিশ্বকাপ রানার্সআপ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনালিস্ট নেদারল্যান্ডস বাছাইপর্বের বাঁধা পেরিয়ে মূল আসরে উঠতে ব্যর্থ।
লাতিন আমেরিকা অঞ্চল : লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার প্রথম বিশ্বকাপে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং শেষ খেলায় অনেক নাটকীয়তায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সুযোগ মেলে বিশ্বকাপ আসরে। এছাড়া আরো সুযোগ করে নেয় উরুগুয়ে, কলম্বিয়া ও পেরু। তবে টানা দুইবার কোপা আমেরিকা জয়ী চিলির বিশ্বকাপে সুযোগ না পাওয়া এ অঞ্চল থেকে সবথেকে বড় অঘটন।
এশিয়া অঞ্চল : এশিয়া অঞ্চল থেকে ২০০৬ বিশ্বকাপের পর আবার সুযোগ পায় সৌদি আরব। এছাড়াও আছে ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়া।
আফ্রিকা অঞ্চল : দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ মঞ্চে জায়গা করে নেয় মিসর। যা ছিল বিশ্বকাপ বাছাইপর্বে এবারের সব থেকে আলোচিত ঘটনা। এছাড়া নাইজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, সেনেগালও জায়গা করে নেয় বিশ্বকাপে।
উত্তর আমেরিকা অঞ্চল : যুক্তরাষ্ট্রকে বিদায় কী প্রথমবারের মত বিশ্বকাপে সুযোগ পাওয়া পানামা উচ্ছাস-উদ্দীপনা ছিল অন্যরকম। এর ফলে দেশটিতে একদিনের সরকারী ছুটিও ঘোষণা করা হয়। এছাড়া মেক্সিকো ও কোস্টারিকা এই অঞ্চল থেকে সুযোগ পায় বিশ্বকাপে।
এই ৩২ টি দল নিয়ে লড়াই হবে বিশ্বকাপ ফুটবলে। সবগুলো দলকে চারটি পট-এ ভাগ করে ড্র করা হবে। যেখানে প্রতিটি পট থেকে একটি দল নিয়ে চার দলের মত আটটি গ্রূপ করা হবে। আগামী ১লা ডিসেম্বর অনুষ্ঠিত হবে ড্র।
একনজরে কোন দল কোন পট-এ :
পট ১ – রাশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, পোল্যান্ড, বেলজিয়াম।
পট ২ – ইংল্যান্ড, স্পেন, পেরু, কলম্বিয়া, উরুগুয়ে, মেক্সিকো, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড।
পট ৩ – ইরান, তিউনিসিয়া, কোস্টারিকা, মিসর, আইসল্যান্ড, ডেনমার্ক, সেনেগাল, সুইডেন।
পট ৫ – জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, নাইজেরিয়া, মরক্কো, অস্ট্রেলিয়া, সার্বিয়া, পানামা।
