দিলরুবান পেরেরার বলে আলতো করে অফসাইডে বল ঠেলে দিলেন। কভারে থাকা দুই ফিল্ডারের মাঝ দিয়ে বল বেড়িয়ে গেল। কমেন্টেটরদের মুখে উচ্ছ্বাস। শতক পূরন করলেন সিকান্দার রাজা।
রান নিয়ে হাত মুঠি করে হাওয়ায় ভেসে সিকান্দার রজার লাফ দেওয়াই যেন বুঝিয়ে দেয় সেঞ্চুরিটির মাহাত্য। কয়েকদিন আগে শ্রীলঙ্কান ক্রিকেটকে কাঁপিয়ে দিয়ে জিম্বাবুয়ের ওডিআই সিরিজ জয়। এই ক্ষত নিয়ে অধিনায়ক পরিবর্তন। নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন লড়াই।
ভাগ্য পরিবর্তন হলো কি? প্রথম ইনিংসেই জিম্বাবুয়ের লিড। সফরকারীদের করা ৩৫৬ রানের জবাবে স্বাগতিকরা অলআউট হয় ৩৪৬ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা। তবে শুরুটা সুখকর হয় নি। ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে যেন বেসামাল টপ ও মিডল অর্ডার।
সেখান থেকেই শুরুটা সিকান্দার রাজার। পিটার মুরের সাথে ৮৬ রানের জুটি ম্যাচের ভাগ্য পরিবর্তন করেছে। ৪০ রানে মুর আউট হলেও সিকান্দার রাজা ক্রিজে থাকেন দায়িত্ব নিয়ে। পরবর্তীতে ম্যালকম ওয়ালারকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। তুলি নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক। সাথে ওয়ালারের অর্ধশতক ভালো অবস্থানেই নিয়ে যাচ্ছে জিম্বাবুয়েকে। আজ চতুর্থ দিন চলছে। এরপর আর একদিন। অনিশ্চয়তার ক্রিকেটে যা কিছু ঘটতে পারে। কে জিতবে তা দেখতে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত।
