স্বর্ণে মোড়া নিশান জিটি-আর




দুবাইয়ের ওয়ার্ল্ড সেন্টারে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক মোটর শো মঙ্গলবার শুরু হয়েছে। এরই মধ্যে জমে উঠেছে প্রদর্শনীটি। গাড়ি সংগ্রাহকদের জন্য বেশকিছু চোখ ধাঁধানো বিলাসবহুল মডেল।
ও পরবর্তী প্রজন্মের গাড়ি হাজির করা হয়েছে এবারের দুবাই মোটর শোতে। এসইউভি, স্পোর্টস কারের পাশাপাশি বৈদ্যুতিক গাড়িও প্রদর্শন করা হচ্ছে। পোর্শে, মার্সিডিজ বেঞ্জ, ফেরারি মুগ্ধ করলেও এবারের প্রদর্শনীর আকর্ষণে পরিণত হয়েছে সম্পূর্ণ স্বর্ণের পাতে মোড়ানো নিশানের একটি আরথ্রি জিটি-আর।
‘গডজিলা’ নামের স্বর্ণে মোড়া নিশান জিটি-আর গাড়িটি কাস্টমাইজ করেছে জাপানের স্পোর্টস গাড়ি কাস্টমাইজার কোম্পানি কুল রেসিং। মেটালিক স্বর্ণরাঙা গাড়িটিতে দারুণ খোদাইয়ের কাজও রয়েছে। এমনকি এর রিয়ার স্পইলারও সাজানো হয়েছে। পুরো খোদাইয়ের কাজটি হাতে করেছেন জাপানি শিল্পী তাকাহিকো আইজাওয়া।
চলতি বছরের জানুয়ারিতে টোকিও অটো শোতে প্রথম গাড়িটি প্রদর্শন করা হয়। ৫৪৫ অশ্বশক্তিসম্পন্ন গাড়িটির দাম ধরা হয়েছে ১০ লাখ ডলার