জয়কে নিয়ে বিভ্রান্তি; চটলেন অপু




নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস এখন বাংলাদেশের বিনোদন জগতের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। এই জুটির সন্তান আব্রাম খান জয়কে নিয়েও আগ্রহের অন্ত নেই।
গতকাল রাতে হঠাৎ করেই ছড়িয়ে পরে শাকিব পুত্র জয় তালাবদ্ধ। এর পর পরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘটনাকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস।
স্ট্যাটাসে অপু সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ওরা সাংবাদিক হইছে দিক ভুলা পথিকের মত। “অপু বিশ্বাস” নিয়ে নিউজ করলেই পত্রিকা হিট। ভাইরাল হতেও সময় লাগেনা। প্রতিবাদ করুন সবাই। ফালতু সাংবাদিকতার মুখে ছাই দিন।
apu
এদিকে, অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে- গতকাল রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান অপু। সিজারের সময় করা সেলাই ফেঁটে ব্লিডিং হতে থাকে। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু সেখানে সন্তুষ্ট না হওয়ায় শুক্রবার সকালে তিনি কলকাতায় যান। এরপর সেখানকার এ্যাপলো হসপিটালে ভর্তি হন তিনি। যতদূর জানা গেছে সেখানে তার চিকিৎসা চলছে।