বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৩১৯ দশমিক ১২ পয়েন্টে উন্নীত হয়। তবে ৪ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে ২ হাজার ২৮৬ দশমিক ১২ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ৯ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯২ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৩৩ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার ৪৯২টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ১ হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৯৭০ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৩৫ দশমিক ৫৬ পয়েন্টে উন্নীত হয়। ৩৪ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭৩১ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৬৮ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৩৮১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৪৪ কোটি ৮ লাখ ২১ হাজার ৫৭৪ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর।
