ময়মনসিংহ পাচ্ছে সিটি করপোরেশন




অষ্টম বিভাগ হিসেবে যাত্রা শুরু করা ময়মনসিংহে একটি সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের জন্য প্রস্তাব তৈরির অনুশাসন দিয়েছে।