ক্রোম আনবক্সড ওয়েবসাইটের তথ্যমতে, ডিভাইসটির উন্নয়ন কাজ শেষ পর্যায়ে রয়েছে। গত সেপ্টেম্বরের শেষদিকে এটি নিয়ে কাজ শুরু করেছিল স্যামসাং।
আগামী বছরের শুরুতে লাসভেগাসে অনুষ্ঠিত ‘সিইএস-২০১৮’তে উন্মোচন করা হবে। ডিভাইসটিতে ইন্টেলের সপ্তম প্রজন্মের ক্যাবি লেক প্রসেসর ব্যবহার করা হবে। পিক্সেলবুকের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি বুকের সঙ্গে এ ডিভাইসের নকশার অনেক মিল থাকবে। ডিভাইসটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি।
স্যামসাং গুগলের ক্রোমবুক সিরিজের ল্যাপটপ তৈরি এবারই প্রথম নয়। এর আগে বেশকিছু ক্রোমবুক ডিভাইস তৈরি করেছে প্রতিষ্ঠানটি। নতুন ডিভাইসটিতে ১২ দশমিক ৩ ইঞ্চি কোয়াড-এইচডি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। ১৬ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ৫১২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা থাকবে। গুগল অ্যাসিস্ট্যান্ট সমর্থিত ডিভাইসটি ক্রোম অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটিতে সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
