চেরাগ ঘসলেই ‘হু হা হা হা’ শব্দ করে বেরিয়ে আসবে বিশাল এক দৈত্য। ভরাট কন্ঠে জিজ্ঞেস করবে ‘হে মালিক আপনার যেকোনো তিনটি ইচ্ছের কথা বলুন’ হ্যাঁ, আপনি ধরতে পেরেছেন আমি বিখ্যাত ড্রামা সিরিজ, আলাদিন এর কথাই বলছি।
আলাদিন এর বহুল জনপ্রিয়তা দেখে তৈরী অ্যানিমেশন মুভি।মুক্তির বছরই দুটি ক্যাটাগরিতে অস্কার পায় মুভিটি। এবার আবারও ডিজনি তৈরী করছে মুভিটি।
কিন্তু অ্যানিমেশন নয় সব চরিত্রে থাকবে জলজ্যান্ত মানুষেরা। কিন্তু ছবিতে কে হবে ‘আলাদিন’ কে হবেন ‘জেসমিন’ আর কে হবে চেরাগের দৈত্য ‘জিনি’ এ নিয়ে চলছিলো বিস্তর আলোচনা।
অবশেষে পাওয়া গেলো আলাদিন ছবির মূল চরিত্রের সকল শিল্পীদের। ডিজনির ফ্যান ক্লাব আয়োজিত ‘ডি টোয়েন্টি থ্রি ২০১৭’-ঘোষনা দেওয়া হয় আলাদিনের মজার জিনি চরিত্রে অভিনয় করবেন হলিউট তারকা উইল স্মিত।
আলাদিন চরিত্রে থাকবেন কানাডা প্রবাসী অভিনেতা মেনা মাসউদ এবং জেসমিন চরিত্রে অভিনয় করবেন গায়িকা অভিনেত্রী নওমি স্কট। ছবির শুটিং শুরু আগস্ট এর পহেলা সপ্তাহে। দেখা যাক এবার জ্যান্ত আলাদিন,দৈত্যরা ছবিটিতে কি চমক দিতে পারেন।
