পর পর দ্বিতীয় বছরের মতো টেলিযোগাযোগ খাতের সর্বোচ্চ করদাতা হিসেবে কর কার্ড পেয়েছে গ্রামীণফোন। গ্রাামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি এবং সিএফও কার্ল এরিখ ব্রোতেনের নামে এনবিআর কর কার্ড ইস্যু করেছে।
২০১৬-২০১৭ অর্থবছরে টেলিকম খাতের সর্বোচ্চ করদাতা হিসেবে প্রতিষ্ঠানটি একটি ক্রেস্ট পেয়েছে। গ্রামীণফোনের হেড অফ কর্পোরেট ট্যাক্স ম্যানেজমেন্ট মো. মোহসিন, প্রধান নির্বাহীর পক্ষ থেকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে এই ক্রেস্ট গ্রহণ করেন।
গ্রামীণফোন দেশের সর্বোচ্চ করদাতা এবং একটি বড় ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ তৃতীয় প্রান্তিক পর্যন্ত এ প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কোষাগারে মোট ৫৭,০০০ কোটি টাকা প্রদান করেছে।
এর মধ্যে আছে এনবিআরকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর হিসেবে প্রদত্ত ৩৮,৩০০ কোটি টাকা, উইথহোল্ডিং ট্যাক্স হিসেবে দেয়া ৫৬০০ কোটি টাকা এবং বিটিআরসিকে দেয়া ১৩,১০০ কোটি টাকা।
