আপনি জানেন কি?




২০১০ সালের উইম্বলডন ওপেনের প্রথম রাউন্ডে অনুষ্ঠিত জন ইসনার ও নিকোলাস মাহুতের মধ্যকার ম্যাচটি টেনিসের সবচেয়ে দীর্ঘ ম্যাচ। ১১ ঘন্টা ৫ মিনিট চলা এই ম্যাচটির স্থায়িত্বকাল তিন দিন। তিনদিনের এই ম্যাচে জন ইসনার প্রথম সেট ৬-৪ গেমে জিতলেও পরের দুই সেট হারে ৩-৬ ও ৬-৭ গেমে। তারপরের সেট মাহুত হেরে বসে ৭-৬ এ। ৫ম সেটে কেউ কাউকে ছাড় দেয় না।
অবশেষে ইসনার ৭০-৬৮ এর রেকর্ড নিয়ে জয়লাভ করে। ম্যাচটি এখন পর্যন্ত টেনিস ইতিহাসের সবচেয়ে দীর্ঘায়িত খেলা।