ফাওয়াদের প্রিয় খাবার করলা!




আজ বুধবার ৩৬-এ পা দিলেন ফাওয়াদ খান। ‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন ফওয়াদ। তাঁর দুরন্ত লুকে ফিদা বলিউড। পাকিস্তানের এই অভিনেতা বহু ভারতীয় মেয়েরও ‘হার্টথ্রব’। তাঁর জন্মদিনে জেনে নিন তাঁর সম্পর্কে এমন কয়েকটি তথ্য, যা অনেকেরই অজানা।
ফাওয়াদকে ক্লিন শেভড এবং বেয়ার্ড— দু’ধরনের লুকেই আমরা দেখেছি। কিন্তু ফাওয়াদ নিজে তাঁর কোন লুকটা পছন্দ করেন জানেন? স্ত্রী ও ছেলের পছন্দ ক্লিন শেভড, কিন্তু ফাওয়াদের পছন্দ হাল্কা দাড়ি।
ফাওয়াদ এমনিতে খুবই ইমোশনাল ধরণের। নিজের পরিবারের প্রতি খুবই দায়িত্বশীল। স্ত্রী সাদাফ খান এক জন ফ্যাশন ডিজাইনার। ফওয়াদ ও সাদাফের দুই ছেলেমেয়ে। ছেলে আয়ান, মেয়ে ইলায়না।
পায়জামা ও কুর্তা পরতে সবচেয়ে পছন্দ ফাওয়াদের। অসম্ভব শপাহলিক। জুতোর কালেকশন করা তাঁর অন্যতম প্রিয় শখ।
পাকিস্তানি এই অভিনেতার ফ্যান কিন্তু সীমান্তের এ পারেও প্রচুর। চেহারা ঠিক রাখতে ডায়েটিং তো আছেই, জিম সেশন-এও অনেকটা সময় ব্যয় করেন অভিনেতা।
জানেন কী খেতে ভালবাসেন তিনি? না, চাইনিজ বা পাকিস্তানি দেশি খাবার নয়। সবচেয়ে পছন্দ করলা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আসলে ১৭ বছর বয়সে টাইপ ওয়ান ডায়াবিটিস ধরা পড়ে ফাওয়াদের। তাঁর কথায়, অতিরিক্ত ধূমপানের কারণেই এই রোগ থাবা বসায় তাঁর শরীরে। তার পর থেকে রোজই তাঁর মেনুতে থাকে করলা দিয়ে রান্না করা দু-তিন ধরনের তরকারি। আর খেতে খেতে, এটাই এখন তাঁর সবচেয়ে প্রিয় খাবার হয়ে উঠেছে।
আরও পড়ুন; অসুস্থ বাবা দিলীপ কুমারের পাশে ছেলে শাহরুখ
তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী    
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ     
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর  
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর
ঐশ্বরিয়ার ‘খোলামেলা’ ছবি, ডিলিট করতে হুমকি দিলেন অভিষেক!    
৪৪-এ পা দিলেন ঐশ্বরিয়া
ঐশ্বরিয়ার রূপের রহস্য তেল!   
ঐশ্বরিয়াকে যৌন হেনস্তা করতে চেয়েছিলেন হলিউডি প্রযোজক