৩৯ টাকা কেজিতে ৩ লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার




চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ৩৯ টাকা দরে তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিন লাখ মেট্রিক টন আমন চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতি কেজি আমন চাল ৩৯ টাকা দরে সংগ্রহ করা হবে। এবার প্রতি কেজি আমন চাল উৎপাদনে খরচ হয়েছে ৩৭ টাকা।
কামরুল ইসলাম বলেন, ‘এবছর ১ কোটি ৪০ লাখ মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। আশা করছি এই পরিমাণ ধান উৎপাদন হবে।’
ধান ও চালের উৎপাদন খরচ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবছর আমন ধানের উৎপাদন খরচ পরবে কেজি প্রতি ২৪.৬৩ টাকা এবং চালের উৎপাদন খরচ পড়বে ৩৭.০২ টাকা।
গত বছর (২০১৬ সালে) প্রতি কেজি ৩৩ টাকা দরে তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করেছিল সরকার।
এর আগে, অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্য মন্ত্রণালয়ের সচিব কায়কোবাদ হোসেনসহ কমিটির সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন; হিলিতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী    
পাইকারিতে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম           
দাম নিয়ন্ত্রণের মাধ্যমে পেঁয়াজ আমদানি বাড়াচ্ছে ভারত     
ভোমরা স্থলবন্দরেও কমেছে পেঁয়াজ আমদানি     
হিলিতে পেঁয়াজ আমদানি অর্ধেকে নেমেছে
কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম  
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম    
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম