রোহিঙ্গাদের জন্য মন কাঁদে: পোপ ফ্রান্সিস




রাখাইনে নির্যাতিতদের জন্যে মন কাঁদে, তাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে; রোহিঙ্গা প্রতিনিধিদলের উদ্দেশ্যে বললেন পোপ ফ্রান্সিস।
বৃহস্পতিবার কাকরাইলে আন্তধর্মীয় সমাবেশে ৩ রোহিঙ্গা পরিবারের ১৮ জন সসদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে পোপ বলেন, উন্মুক্ত হৃদয়ে সকল ভলো এর পথে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশ্বজুড়ে শরণার্থীদের আশ্রয় দানসহ সংখালঘুদের প্রতি যত্নবান হওয়ারও আহ্বান জানান তিনি।
বিকেলে রাজধানীর কাকরাইলের ক্যাথিড্রাল গির্জায় কুরআন তেলায়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ধর্মগ্রন্থ পাঠ আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পোপ ফ্রান্সিসকে উপলক্ষে করে আয়োজিত আন্তধর্মীয় ও আন্তঃমন্ডলীয় উৎসব। এরপর একে একে পাঠ করা হয় বেদ, ত্রিপিটক ও বাইবেল। উদ্বধোনী পর্বে নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক কর্মীরা তুলে ধরে আবহমান বাংলার চিরায়ত রূপ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভ্যাটিকান প্রধান পোপ শুভেচ্ছা বিনিময় করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্টজনেরা।
এছাড়া, বাংলাদেশ সর্বধর্মীয় ঐক্যের প্রকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেন বাংলাদেশি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।
বৌদ্ধ ধর্মগুরু সুদ্ধানন্দ মহাথের বলেন, মিয়ানমারকে প্রধানমন্ত্রীর ছয় দফা অনুযায়ী রাখাইন থেকে ফিরে আসা রোহিঙ্গাদের মানুষের মর্যাদায় ফিরিয়ে নিতে হবে।
এর আগে, তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকালে মিয়ানমার থেকে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকালে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করেন।
রোববার বিকেলে পোপের ঢাকা ছাড়ার কথা রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ক্যাথলিক ধর্মগুরুকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আরও পড়ুন;
পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়ালেন পোপ  
মিয়ানমারের পথে পোপ ফ্রান্সিস   
পোপের বাংলাদেশ সফর; সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ