বিমানে জাকারবার্গের বোনকে যৌন হয়রানি




যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো যাওয়ার পথে ফ্লাইটে যৌন হয়রানির শিকার হয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন রান্ডি জাকারবার্গ। বুধবার সেই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন র‍্যান্ডি।
জানা গেছে, গত ২৯ নভেম্বর আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে মেক্সিকোর মাজাতলান যাওয়ার পথে পাশে বসা যাত্রী তার উদ্দেশে যৌন ইঙ্গিতপূর্ণ আপত্তিকর মন্তব্য করে যাচ্ছিলেন বলে অভিযোগ তার।
সহযাত্রীর এমন আচরণ নিয়ে বিমানকর্মীদের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নেয়নি বলে সিয়াটলভিত্তিক ওই উড়োজাহাজ কোম্পানির কাছে লিখিত অভিযোগও দিয়েছেন রান্ডি।
এ বিষয়ে অভিযোগের একটি কপি নিজের ফেসবুক পোস্টে তুলে দিয়ে তিনি লেখেন, “আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইটে পাশে বসা যাত্রীর বারবার বলে যাওয়া কুরুচিপূর্ণ, আপত্তিকর ও যৌন হয়রানিমূলক মন্তব্যের পর ক্রুদ্ধ, বিরক্ত ও অপমানিত বোধ করছি। ওই ফ্লাইটে তার সঙ্গী সহকর্মী ঘটনাটি ফ্লাইট অ্যাটেনডেন্টদের জানানোর পরও কোনো ব্যবস্থা না নিয়ে ওই যাত্রীকে অ্যালকোহলিক পানীয় পরিবেশন করে যাচ্ছিল। লোকটি তাদের নিয়মিত যাত্রী বলে আমাকে জানিয়ে তারা তার সমস্ত আপত্তিকর আচরণকে ‘ওহ, তার মুখের কোনো লাগাম নেই’ বলে উড়িয়ে দেয়। লোকটিকে আরও পানীয় ঢেলে দিয়ে (তার মন্তব্যে) অস্বস্তি হলে আমি যেন বিমানের শেষ প্রান্তে গিয়ে বসি, সে পরামর্শও তারা আমাকে দেয়।
এমন আচরণে বিরক্ত রান্ডি বিমান কোম্পানিটির ব্যাপারে লেখেন, “আমরা এমন ব্যবসা সমর্থন করতে পারি না যা অন্যায়ভাবে এ ধরনের আচরণকে অনুমোদন করে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের চেয়ে উত্ত্যক্তকারীর টাকার মূল্যায়ন বেশি করে।”
অবশ্য পরবর্তিতে অভিযোগের বিষয়টি আলাস্কা এয়ারলাইনস গুরুত্বের সঙ্গে নিয়েছে বিমান কোম্পানিটির দুই কর্মকর্তারা তাকে ফোন জানানোর পর ওই পোস্টে আপডেট দিয়ে তাদের ধন্যবাদ দেন জাকারবার্গের বোন। অভিযুক্ত যাত্রীর ভ্রমণ সুবিধা সাময়িকভাবে স্থগিত করে আলাস্কা এয়ারলাইনসের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে ওই দুই কর্মকর্তা তাকে ফোন করে জানিয়েছেন।
আরও পড়ুন;  নগ্ন ছবি পাঠাতে বলবে ফেসবুক  
২৭ কোটি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে   
কিশোরদের কাছে জনপ্রিয়তা হারিয়েছে ফেসবুক 
ফেসিয়াল রিকগনিশন ফিচার আনছে ফেসবুক   
সাক্ষীর কাঠগড়ায় ফেসবুক গুগল টুইটার