গোল করেও হতাশ মেসি; আবারও হোঁচট রিয়ালের




তিন ম্যাচ পরে গোল পেলেন লিওনেল মেসি। অথচ খেলা শেষে দেখা গেল মলিন মুখে। হবেই বা না কেন, জয় যে পায়নি বার্সা। মেসি-সুয়ারেজের গোলেও হলো পয়েন্ট ভাগাভাগি। সেল্টা ভিগো সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।
শুরুর দিকে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু বাকি সময়ে নিজেদের জাল অক্ষত রাখতে না পারায় ড্রয়ের হতাশায় মাঠ ছাড়তে হয়েছে এরনেস্তো ভালভেরদের দলকে। এক গোল করে ও করিয়ে ইয়াগো আসপাসই বাধ্য করলেন বার্সাকে পয়েন্ট খোয়াতে।
এদিকে আবারও হোঁচট খেল মৌসুমের শুরু থেকে বারবার পথ হারানো রিয়াল মাদ্রিদ । এবার লা লিগায় নিচের দিকের দল আথলেতিক বিলবাওয়ের সঙ্গে গোল শূন্য ড্র করেছে জিনেদিন জিদানের দল।
মৌসুমে এই নিয়ে চতুর্থ ড্র করলো গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আক্রমণে ওঠা রিয়াল সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারতো; কিন্তু ইসকোর ক্রস বুক দিয়ে নামিয়ে করিম বেনজেমার নেওয়া শট লাগে পোস্টে।
কিন্তু বিলবাওয়ের নতুন ‘ঘর’ সান মেমেসে পা পড়লেই রিয়াল ফরোয়ার্ডের কী যেন হয়। গোল করতে ভুলে যান! আজ রাতেও ঠিক তাই ঘটল। ম্যাচের পুরো সময় মাঠে থেকেও গোল পাননি রোনালদো। বাজে ফর্ম কাটাতে প্রয়োজনীয় জয়ের খোঁজে মাঠে নেমে রিয়ালও গোলশূন্য ড্র করেছে বিলবাওয়ের সঙ্গে।
আরও পড়ুন;  আরো চারবছর বাড়ল বার্সা-মেসি সম্পর্ক
মেসির ফেভারিট ম্যানসিটি-পিএসজি
চিলি, নেদারল্যান্ডসদের পথে ইতালিও  
‘রোনালদো আমার থেকেও বেশি স্বার্থপর’
জিদানের জাদুর দন্ডে মরচে ধরেছে