থামেনি পদ্মাবতী বিতর্ক; মুক্তি পেতে যাচ্ছে দ্বিতীয় ট্রেলার




পদ্মাবতী নিয়ে ভারতজুড়ে সৃষ্ট বিতর্ক এখনো থামেনি। সিনেমাটির ভবিষ্যৎ এখন আটকে আছে ভারতীয় সেন্সর বোর্ডের হাতে। পুরো ভারত যেন দুই ভাগে বিভক্ত। কেউ চাচ্ছেন পদ্মাবতী মুক্তি পাক। কেউ আবার সিনেমাটি মুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিনোদন জগত স্থান নিয়েছে রাজনীতির মাঠে।
এবার পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবং ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম এইটিন মোশন পিকচার্স ঘোষণা দিয়েছে, তারা এই ছবির বিতর্ক এড়াতে প্রকাশ করছে দ্বিতীয় ট্রেলার।
শোনা যাচ্ছে, এবার যাতে ছবিটি নিয়ে আর বিতর্ক না হয়, তাই ট্রেলার থেকে আলাউদ্দিন খিলজির চরিত্র বাদ দেওয়া হবে। দেখানো হবে রানি পদ্মাবতী আর রাজপুত রানা রতন সিংয়ের কাহিনির কিছু চিত্র। এবার ট্রেলারটি এমনভাবে তৈরি করা হবে, যার মধ্য দিয়ে রাজপুতদের বীরত্বের গৌরবময় অধ্যায়ের চিত্র উঠে আসবে।
এর আগে পদ্মাবতী বিতর্কে রাজস্থান, গুজরাত এবং মধ্যপ্রদেশ— এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়েছিলেন, সেন্সর বোর্ডছাড়পত্র দিলেও তাঁদের রাজ্যে ওই ছবি দেখানোর অনুমতি দেওয়া হবে না। এমনকী, কেন্দ্রীয় এক মন্ত্রী পরিচালক সঞ্জয় লীলা ভংসালীকে জানিয়েছিলেন, ছবিটির বিরোধী পক্ষ এবং ইতিহাসবিদদের সঙ্গে বসে একটা এমন একটা ভার্সন তৈরি করতে, যেটা সর্বজনগ্রাহ্য হয়। কিন্তু, সঞ্জয়ের পাশাপাশি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত এ দেশের বেশির ভাগ ব্যক্তিই তার বিরোধিতা করেন। শুধু তাই নয়, তাঁরা গোটা ঘটনার নিন্দা এবং প্রতিবাদও করে চলেছেন।
ইতিহাস বিকৃত করা হয়েছে, পাশাপাশি হিন্দু ভাবাবেগে আঘাত দেবে— এই অভিযোগ তুলে পদ্মাবতীকে নিষিদ্ধ করার আবেদনকরণী সেনার পাশাপাশি শাসক দল বিজেপি নেতৃত্বের একাংশ বেশ কিছু দিন ধরেই করে আসছেন। পরিচালকের পাশাপাশি ওই ছবির অভিনেতা-অভিনেত্রীদেরও নানা ধরনের হুমকি-হুঁশিয়ারি দেওয়া হয়। তার মধ্যে প্রাণনাশের হুমকিও ছিল।
আরও পড়ুন; তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী    
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ     
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর  
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর