বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হন তিনি। বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রিষ্টবিশ্বাসীর সর্বোচ্চ ধর্মগুরু বহুমাত্রিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করে আসছেন। তিনি দক্ষিণ আমেরিকা মহাদেশ তথা দক্ষিণ গোলার্ধের প্রথম পোপ এবং প্রায় ১ হাজার ৩০০ বছরের মধ্যে প্রথম অ-ইউরোপীয় পোপ।
সম্প্রতি একটি বারে নাচতে দেখা গেছে এই ধর্মগুরুকে। তবে ভিডিও ফুটেজ স্পষ্ট না হওয়ায় ভিডিওটি নিয়ে বেশ ধোঁয়াশাও রয়েছে। তিনি পোপ না অন্য কেও। যদিও পোশাকে তাকে পোপ বলেই মনে হচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সে ভিডিও। ভিডিওতে দেখা গেছে, পোপ একটি সাদা পোশাক পরিহিত নারীর সঙ্গে ট্যাঙ্গো নাচের আকার দিচ্ছে। সেখানে খুব প্রফুল্লভাবে নাচতে দেখা গেছে পোপকে।
সন্দিহান এই ভিডিওটি অনেকেই বিশ্বাস করতে পারছেন না, আবার অনেকে নেতিবাচক মন্তব্যও করেছেন।
https://www.youtube.com/watch?time_continue=32&v=gRznicC7eek
